ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সারাদেশে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু কাল, প্রশ্নফাঁস রুখতে কঠোর নিরাপত্তা

আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ও যে কোনো ধরনের জালিয়াতি রোধে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। সারা দেশের ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট দিনের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়ম রোধে ৩৫টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধান উভয়ের বিরুদ্ধেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

সারাদেশে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু কাল, প্রশ্নফাঁস রুখতে কঠোর নিরাপত্তা

আপডেট সময় : ১২:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬