ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খুলনার রূপসায় মৎস্য ঘেরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

খুলনার রূপসা উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে সিজাদ নামে সাত বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার জয়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিজাদ ওই গ্রামের মুরাদ শরীফের ছেলে এবং স্থানীয় অচিনতলা মদিনাতুল উলুম মাদরাসার ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে গোসল করতে নামে সিজাদ। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর প্রত্যক্ষদর্শীরা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করেন। দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের বদরগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

খুলনার রূপসায় মৎস্য ঘেরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬