বাগেরহাটের মোংলা নদীর দুই তীরের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘবে শুরু হয়েছে বিরতিহীন ফেরি সেবা। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দুটি ফেরির চলাচল উদ্বোধন করা হয়। মোংলা নদীর ওপর কাঙ্ক্ষিত ঝুলন্ত সেতু নির্মিত না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নতুন এই ফেরি সার্ভিসের ফলে মোংলা ইপিজেড, মোংলা বন্দর এবং শিল্পাঞ্চলে কর্মরত হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াত এখন আরও নিরাপদ ও সাশ্রয়ী হবে। বিশেষ করে প্রতিদিনের কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে সময় ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মোংলা নদীর পারাপার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। বিরতিহীন এই ফেরি চলাচলের মাধ্যমে শিল্পাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি আসবে। তবে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী সমাধানের জন্য ঝুলন্ত সেতু নির্মাণের কাজ শুরু করার দাবিও জানিয়েছেন এলাকাবাসী।
রিপোর্টারের নাম 

























