ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাবিপ্রবির নতুন বাজেট: সিংহভাগ ব্যয় বেতন-ভাতায়, গবেষণায় বরাদ্দ নিয়ে অসন্তোষ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। গত অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ ৪ কোটি টাকারও বেশি বাড়লেও ব্যয়ের খাত নিয়ে প্রশ্ন উঠেছে। বাজেটের প্রায় ৬৮ শতাংশ অর্থই বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন বাবদ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তর সূত্রে জানা গেছে, এবারের বাজেটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা খাতের বরাদ্দ অত্যন্ত নগণ্য। ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে এই খাতে মাত্র ১২ লাখ টাকা রাখা হয়েছে, যা মাথাপিছু মাত্র ১০৭ টাকার মতো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি।

বাজেটের অর্থের বড় অংশ আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এবং বাকি অংশ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে সংস্থান করা হবে। গত বছর যানবাহন খাতে কোনো বরাদ্দ না থাকলেও এবার এই খাতে ৪ কোটি ৪০ লাখ টাকা রাখা হয়েছে। এ ছাড়া যন্ত্রপাতি, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য সেবামূলক খাতেও নির্দিষ্ট অংকের বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

হাবিপ্রবির নতুন বাজেট: সিংহভাগ ব্যয় বেতন-ভাতায়, গবেষণায় বরাদ্দ নিয়ে অসন্তোষ

আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬