ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিক্ষাদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের আহ্বান বাকৃবি উপাচার্যের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষাদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কোনো বিকল্প নেই। তবে প্রযুক্তির এই অগ্রযাত্রাকে অবশ্যই ইতিবাচক ও দায়িত্বশীলভাবে কাজে লাগাতে হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কতটুকু হবে, তা শিক্ষকদের সতর্কতার সাথে নির্ধারণ করতে হবে। শিক্ষার গুণগত মান ধরে রাখতে প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা এখন সময়ের দাবি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

শিক্ষাদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের আহ্বান বাকৃবি উপাচার্যের

আপডেট সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬