ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বিশ্বকাপের আনন্দ মিছিলে বিষাদ, মেক্সিকোতে দুই ফুটবল সমর্থকের মর্মান্তিক মৃত্যু

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানোর আনন্দে মেক্সিকো যখন উচ্ছ্বসিত, তখনই নেমে এলো শোকের ছায়া। ঘরের মাঠে ইকুয়েডরকে হারানোর পর দেশজুড়ে উৎসবের ঢেউ আছড়ে পড়েছিল। কিন্তু সেই উল্লাস মুহূর্তেই রূপ নেয় বিষাদে, রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় বিজয় উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ে দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুই ফুটবল সমর্থক।

মেক্সিকোর রাজধানীর স্বাস্থ্য সচিবালয় এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় বুধবার সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারায় স্বাগতিকদের অন্যতম দেশ মেক্সিকো। এই ঐতিহাসিক জয়ে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ‘এল ত্রি’ নামে পরিচিত মেক্সিকান দল।

ঐতিহাসিক এই সাফল্য উদযাপন করতে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন রাজধানীর ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের আশপাশে। হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটজুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সেই জনস্রোতের মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। স্বাস্থ্য সচিবালয়ের ভাষ্য অনুযায়ী, ‘জরুরি ভিত্তিতে উন্নত কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দম বন্ধ হয়ে যাওয়াই তাদের মৃত্যুর কারণ বলে নিশ্চিত করা হয়েছে।’

এ ঘটনায় মেক্সিকোর ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যে রাতে পুরো দেশ উৎসবের আলোয় ভাসার কথা ছিল, সেই রাতই দুই সমর্থকের পরিবারের জন্য আজীবনের বেদনার স্মৃতি হয়ে থাকবে। তবে মাঠের লড়াই থেমে নেই। ইকুয়েডরকে হারিয়ে আত্মবিশ্বাসী মেক্সিকো এখন কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল। সেই ম্যাচও অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

বিশ্বকাপের আনন্দ মিছিলে বিষাদ, মেক্সিকোতে দুই ফুটবল সমর্থকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬