ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতাকে ইসরায়েলের হুমকির জবাবে তেহরানের কড়া হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে’ বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল যদি তাদের ‘প্রভুকে’ অমান্য করে, তবে ইরান তাদের শিক্ষা দেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলের এমন মন্তব্যের কড়া জবাব দেন। তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। আরাগচি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবে তার মিত্রদের মুখ বন্ধ রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের প্রভুকে অমান্য করে, তবে ইরান তাদের শিক্ষা দেবে।

সোমবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কাটজ দাবি করেন, ইরান ‘দর-কষাকষিতে পারদর্শী ব্যবসায়ীর মতো’ আলোচনা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

এর জবাবে আরাগচি সতর্ক করে বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

ইরানের সর্বোচ্চ নেতাকে ইসরায়েলের হুমকির জবাবে তেহরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬