ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেছেন, যেকোনো দুর্যোগে মানবসেবায় দেশের যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি রেড ক্রিসেন্টকে আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক মানবিক আন্দোলন হিসেবে উল্লেখ করেন।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চেয়ারম্যান এই আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সেবার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে এবং আরও গতিশীল করতে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

চেয়ারম্যান এর পাশাপাশি রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির প্রতিটি স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান এবং সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী। বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের খেলায় নেই ছন্দ, দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রিকার্ডো কারেজমা

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

আপডেট সময় : ১০:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬