ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ও তিন দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধভাবে হল সিট দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার আহ্বান জানানো হয় এবং হল দখল, গেস্টরুম সংস্কৃতি ও চাঁদাবাজির অবসান ঘটানোর দাবি জানানো হয়।

কর্মসূচিতে শহীদ শামসুজ্জোহা হল, শহীদ জিয়াউর রহমান হল এবং শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অবৈধভাবে সিট দখলের অভিযোগ করা হয়। শাখা শিবির সভাপতি মুজাহিদ ফয়সাল এ সময় শতভাগ আবাসন নিশ্চিতকরণ, অনাবাসিক ভাতা প্রদানসহ তিন দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ অবৈধভাবে অবস্থান করছেন। এছাড়াও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার দীর্ঘদিন পরও হলে সিট দখল করে আছেন। বৈধ আবাসিকতা না থাকলেও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে শহীদ সোহরাওয়ার্দী হলে ফার্মেসি বিভাগের নাহিদ, বাংলা বিভাগের আরিফ ও ইসলামিক স্টাডিজ বিভাগের লতিফুর অবৈধভাবে থাকছেন বলে অভিযোগ করা হয়।

শাখা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজীব বলেন, ছাত্রদল যেন রাজনীতির নামে ছাত্রলীগীয় কায়দায় সিট দখল, টেন্ডারবাজি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা না করে। শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, একজন শিক্ষার্থী সিনিয়র হয়ে মাস্টার্সে উঠে গেলেও সিট পাচ্ছে না, অথচ মাস্টার্স শেষ হওয়ার পরও ক্ষমতাশীল দলের ছাত্রসংগঠনের পরিচয়ে অনেকে হলে অবস্থান করছেন।

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল স্মরণ করিয়ে দেন, গত ১৬ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে হল দখল, সিট-বাণিজ্য ও গেস্টরুম কালচারের অবসান ঘটেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নতুন করে সরকারদলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারো হল দখল, গেস্টরুম কালচার ও শিক্ষার্থীদের কাছে চাঁদাবাজি করার চেষ্টা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ও তিন দফা দাবি

আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬