রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেককে গ্রেপ্তার করতে গিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার রাতে নগরীর নিউ মার্কেট এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ঘেরাও করলে তিনি গ্রেপ্তার এড়াতে এক ভবনের ছাদ থেকে অন্য ভবনে লাফ দেন। এতে তিনি আহত হলেও পুলিশের হাতে ধরা পড়েননি। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। এরপর তার অনুসারীরা মোটরসাইকেল বহর নিয়ে এসে আহত মীর তারেককে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার অভিযানের সময় ভবনের সিসিটিভি ক্যামেরা আড়াল করতে কাপড় ও হেলমেট ব্যবহার করার অভিযোগ উঠেছে। এর আগে মীর তারেক ফেসবুক লাইভে এসে দাবি করেন, কোনো সুনির্দিষ্ট তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করতে আসা হয়েছে।
রিপোর্টারের নাম 

























