ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে শরীয়া আইন কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের ইশতেহারের কোথাও ইসলামী সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়নি। এমনকি তাদের দলীয় মনোগ্রামে আগে যে ‘আকিমুদ্দিন’ শব্দটি ছিল, বর্তমানে সেটিও বাদ দেওয়া হয়েছে। জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও আদর্শিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়েও কথা বলেন। তিনি বলেন, ওই সময়ে এক অস্থির পরিবেশ বিরাজ করছিল। সেই সময়ের বৈদেশিক ঋণ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় নির্দেশ দিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, দেশের নির্বাচন ও জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে তিনি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছেন। জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬