ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট’ প্রতিযোগিতার সমাপনী আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রামের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে দেশের প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধি করা। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নির্বাচিত সেরা ১০০টি দল তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবে। ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগটি দেশের ভবিষ্যৎ প্রযুক্তিগত বিপ্লবের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রতিযোগীরা এই পর্বে অংশ নিচ্ছেন। বিজয়ীদের জন্য ট্রফি ছাড়াও ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ ও ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ হিসেবে বিশেষ সম্মাননা ও অর্থ প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা কমিয়ে বাস্তবমুখী ও সৃজনশীল শিক্ষায় উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট’ প্রতিযোগিতার সমাপনী আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬