ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই আদেশে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে পিটিসি, এপিবিএন এবং বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬