ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মেসির জাদুকরী ফ্রি-কিকে রেকর্ডের ছড়াছড়ি, জর্ডানকে হারিয়ে ছন্দে আর্জেন্টিনা

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি নামা মানেই যেন নতুন কোনো রেকর্ডের হাতছানি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক গোল করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এই গোল শুধু দলের ৩-১ ব্যবধানের জয়ই নিশ্চিত করেনি, তাকে বসিয়েছে ইতিহাসের এক অনন্য উচ্চতায়।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জর্জিনহোর। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে শুরু হওয়া মেসির এই গোলের ধারা চলতি আসরেও অব্যাহত রয়েছে।

রেকর্ডের এখানেই শেষ নয়; জর্ডানের বিপক্ষে গোলটি ছিল ডি-বক্সের বাইরে থেকে বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল। এর মাধ্যমে তিনি গত ৬০ বছরের ইতিহাসে ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলের মালিক ব্রাজিলের রিভেলিনোকে ছাড়িয়ে গেছেন। এছাড়া ১৯৯৪ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরের গ্রুপ পর্বেই ছয় গোল করার কৃতিত্ব দেখালেন তিনি।

মেসির একক নৈপুণ্যের পাশাপাশি দলীয়ভাবেও আর্জেন্টিনা বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছে। জর্ডানকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জয়ের রেকর্ড গড়ল আলবিসেলেস্তেরা। একইসঙ্গে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ধরে রেখেছে আর্জেন্টিনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

মেসির জাদুকরী ফ্রি-কিকে রেকর্ডের ছড়াছড়ি, জর্ডানকে হারিয়ে ছন্দে আর্জেন্টিনা

আপডেট সময় : ১১:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬