ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে বিশেষ বরাদ্দ হস্তান্তর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কার্যালয়ে এই বরাদ্দপত্র তুলে দেন।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় মোট ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে এই অনুদান অনুমোদন করা হয়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সামাজিক ও ধর্মীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। এটি তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে বিশেষ বরাদ্দ হস্তান্তর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় : ১১:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬