ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

অপহরণের ২৪ দিন পর উদ্ধার: উখিয়ায় র‍্যাব ক্যাম্পে হাজির ভিকটিম ইমতিয়াজ

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত হওয়ার দীর্ঘ ২৪ দিন পর নিখোঁজ মো. ইমতিয়াজ আলমকে (৫২) সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে তিনি নিজেই র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পে এসে হাজির হন। ইমতিয়াজ আলম কক্সবাজার শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার মৃত খুরশিদ আলমের সন্তান।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গত ৪ জুন রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ইমতিয়াজকে অপহরণ করে। এই ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকেই অপহৃতকে উদ্ধারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আভিযানিক দলের নিরবচ্ছিন্ন অভিযান এবং সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে অপহরণকারীরা ইমতিয়াজকে ছেড়ে দিতে বাধ্য হয়। মুক্তি পাওয়ার পর তিনি সরাসরি র‍্যাব ক্যাম্পে আশ্রয় নেন। র‍্যাব সদস্যরা তাকে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করার পর আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানার পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।

দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ইমতিয়াজের পরিবার। তবে এই অপহরণের সঙ্গে কারা জড়িত ছিল এবং মুক্তিপণ দাবি করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাব জানিয়েছে, অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

অপহরণের ২৪ দিন পর উদ্ধার: উখিয়ায় র‍্যাব ক্যাম্পে হাজির ভিকটিম ইমতিয়াজ

আপডেট সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬