ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলামের কড়া সমালোচনা

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর বিগত ১৬ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ও জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত সরকারগুলোকে ক্ষমতায় রাখতে ভারতের যে ভূমিকা ছিল, তার জন্য দুঃখ প্রকাশ করা কূটনৈতিক সৌজন্যের অংশ হওয়া উচিত ছিল।

নাহিদ ইসলাম তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার প্রসঙ্গ টেনে বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অনেককে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি সীমান্ত হত্যা এবং পুশ-ইন চেষ্টার কড়া সমালোচনা করেন। তিনি বিজিবি’র সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সীমান্ত বাহিনীকে আরও শক্তিশালী হতে হবে।

বক্তব্যের শেষ অংশে তিনি বর্তমান সরকারকে দুর্নীতি ও অর্থপাচার রোধে কঠোর হওয়ার আহ্বান জানান। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে এবং লুণ্ঠিত অর্থ ফিরিয়ে এনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলামের কড়া সমালোচনা

আপডেট সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬