ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নীলফামারীতে জাল কানাডিয়ান ডলারসহ ৫ প্রতারক গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল কানাডিয়ান ডলার, থাই লটারির কার্ড এবং জালিয়াতির সরঞ্জামসহ ভিসা প্রতারক চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জাহাঙ্গীর আলম (১৯), নুরুন্নবী ইসলাম ওরফে পঁচা (৩২), মো. লাবু ইসলাম (২০), মামুন ইসলাম (১৯) এবং সজিব মিয়া (২০)। পুলিশ জানায়, এই চক্রটি পন্ডিতপাড়া গ্রামের একটি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে সাধারণ মানুষকে জাল ডলার দেখিয়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০২টি জাল কানাডিয়ান ডলার, ১৬০টি জাল থাই লটারি কার্ড এবং ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল ডলার ও কার্ড তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও লেমিনেটিং মেশিন উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এবং ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

নীলফামারীতে জাল কানাডিয়ান ডলারসহ ৫ প্রতারক গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

আপডেট সময় : ১১:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬