ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

লালপুরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও লুটপাট, ৩২ লাখ টাকা খোয়ানোর অভিযোগ

নাটোরের লালপুরে এক বিএনপি কর্মী ও ইটভাটা ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হালিমের দাবি, দুর্বৃত্তরা তার বাড়ি থেকে নগদ ৩২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান নথিপত্র লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার ভোরে একদল সশস্ত্র দুর্বৃত্ত আব্দুল হালিমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের নারী সদস্যদের মারধর ও লাঞ্ছিত করে। এসময় তারা আলমারি ভেঙে টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও পাসপোর্ট ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় তারা মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ী আব্দুল হালিম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত সাকলাইন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, আব্দুল হালিমের সঙ্গে তার স্ত্রীর জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

লালপুরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও লুটপাট, ৩২ লাখ টাকা খোয়ানোর অভিযোগ

আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬