ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বন্ধ হয়ে গেল দুই বড় বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিং নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

কারিগরি ত্রুটি এবং জ্বালানি সংকটের কারণে দেশের বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় গ্রিড থেকে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় ঢাকাসহ সারাদেশে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, একটি কেন্দ্রের বয়লারে লিকেজ এবং অন্যটিতে বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাস করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে। একে ‘জাতীয় সংকট’ হিসেবে অভিহিত করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তবে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং লোডশেডিংয়ের প্রকোপ কমে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ হয়ে গেল দুই বড় বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিং নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

আপডেট সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬