ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আর্থিক সংকটে থমকে যাওয়া ছাত্রীর স্বপ্ন বাঁচালেন ছাত্রদল নেতা তারিক

অদম্য মেধা থাকা সত্ত্বেও চরম দারিদ্র্যের কারণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারিয়ে বসতে যাচ্ছিলেন এক ছাত্রী। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় অনিশ্চয়তা কাটিয়ে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করতে পারছেন ওই শিক্ষার্থী।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তির সুযোগ পান গাইবান্ধার এক মেধাবী ছাত্রী। তবে পরিবারের চরম আর্থিক সংকটে ভর্তির প্রয়োজনীয় ফি জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। ভর্তির শেষ সময় ঘনিয়ে আসায় ছাত্রীর শিক্ষাজীবন যখন অনিশ্চয়তার মুখে, তখন বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারিকের নজরে আসে।

খবর পাওয়ার পরপরই তারিক ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেন। এর ফলে সোমবার নির্ধারিত সময়েই ওই ছাত্রী তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী জানান, তারিক ভাইয়ের এই সহযোগিতা না পেলে হয়তো তার উচ্চশিক্ষার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত।

এ বিষয়ে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, ‘রাজনীতির প্রকৃত লক্ষ্যই হলো মানুষের সেবা করা। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন শুধু টাকার অভাবে ভেঙে যাবে, তা মেনে নেওয়া যায় না। সামাজিক দায়িত্ববোধ থেকেই আমি তার পাশে দাঁড়িয়েছি। সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে কোনো মেধাবীর পথচলাই অর্থের অভাবে থমকে থাকবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

আর্থিক সংকটে থমকে যাওয়া ছাত্রীর স্বপ্ন বাঁচালেন ছাত্রদল নেতা তারিক

আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬