ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বগুড়ায় ড্রেনেজ নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার সংঘর্ষ, আহত ৫

বগুড়া সদর উপজেলায় বাড়ির পাশের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল সোনারপাড়া এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়। এতে নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শিহাব হোসেন সাগর ও তার পরিবারের সদস্যরা রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেনেজ নিয়ে বিরোধের জেরে গত শনিবারও শিহাবের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল। এর রেশ ধরে রোববার পুনরায় দুই পক্ষের মধ্যে মারামারি বাধে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

বগুড়ায় ড্রেনেজ নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬