ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জুলাই অভ্যুত্থানের ৮৫৬ জন শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রোববার রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির সভাপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সবুজ পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, বায়ুদূষণে ঢাকা বিশ্বের অন্যতম শীর্ষ শহর হিসেবে পরিচিতি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই সংকট উত্তরণে বাড়ির আঙিনা, ছাদ ও পরিত্যক্ত স্থানে গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দেশব্যাপী লক্ষাধিক চারা বিতরণ করে থাকে। এরই অংশ হিসেবে এবার জুলাই অভ্যুত্থানের শহীদের স্মৃতিকে অম্লান রাখতে ৮৫৬টি চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির একটি সামাজিক আন্দোলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ সংরক্ষণে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বনায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে সরকার ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ১১:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬