ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

জুলাই বিপ্লবের স্মৃতি ও বিগত সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরতে নির্মিত ‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি জানান।

তাজুল ইসলাম বলেন, জুলাই জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি ফ্যাসিবাদের পৈশাচিকতা এবং ছাত্র-জনতার অবিস্মরণীয় বিপ্লবের জীবন্ত প্রতিচ্ছবি। এটি দ্রুত চালু করা হলে নতুন প্রজন্ম ইতিহাসের সঠিক চিত্র জানতে পারবে। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছিলেন। তিনি এটিকে ‘বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেন। সংশ্লিষ্টদের মতে, রেকর্ড সময়ের মধ্যে এবং অনেকের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই জাদুঘরের কাজ সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

আপডেট সময় : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬