ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

উপকূলীয় মানুষের জীবন-জীবিকা নিয়ে গবেষণায় ঢাবি থেকে পিএইচডি পেলেন পারভেজ চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন আমীরুল হক পারভেজ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে এই ডিগ্রি প্রদানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার শিরোনাম ছিল ‘মেকিং আ লিভিং ইন মনপুরা আইল্যান্ড: অ্যান এথনোগ্রাফিক স্টাডি অব দ্য লাইভলিহুড অব দ্য কোস্টাল পিপল অব বাংলাদেশ’।

গবেষণায় ড. পারভেজ চৌধুরী বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চল বিশেষ করে মনপুরা দ্বীপের মানুষের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং এই প্রেক্ষাপটে তাদের অভিযোজন কৌশল নৃ-তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন। তার এই কাজে স্থানীয় জ্ঞান, সামাজিক সম্পর্ক এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে মানুষের টিকে থাকার লড়াইয়ের বিভিন্ন দিক ফুটে উঠেছে।

ড. পারভেজ চৌধুরী এর আগে একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ব্যক্তিগত জীবনে তিনি উপকূলীয় জেলা ভোলার সন্তান এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপকূল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে উপকূলীয় জনপদ নিয়ে কাজ করছেন। উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

উপকূলীয় মানুষের জীবন-জীবিকা নিয়ে গবেষণায় ঢাবি থেকে পিএইচডি পেলেন পারভেজ চৌধুরী

আপডেট সময় : ০৮:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬