নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চকপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা তানভীর আহমেদ অভি (২৬), তোফায়েল আহমেদ (২৬) ও তানভীর হোসেন ওরফে সাগর (২৫)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চকপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























