ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মানসম্মত সেবা ও উন্নয়নমূলক কাজ ব্যাংকের সামগ্রিক ভাবমূর্তি ও মূল্যবোধকে সমুন্নত রাখছে। এসময় তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ফাউন্ডেশনের চলমান প্রকল্পসমূহ এবং জনসেবামূলক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।
রিপোর্টারের নাম 

























