ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

জুলাই আন্দোলনের চেতনা রক্ষায় আমলা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান হুইপের

জুলাই আন্দোলনের মূল চেতনা যেন কোনো আমলা, সংসদ সদস্য বা মন্ত্রীর কর্মকাণ্ডে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, জুলাই বিপ্লবের বীরদের সম্মান কেবল ভাতা বা কাগুজে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং প্রশাসনের প্রতিটি স্তরে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই চেতনার প্রতিফলন থাকা জরুরি।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে আহত এক বীর যোদ্ধার ত্যাগের গল্প শুনিয়ে আবেগঘন পরিবেশ তৈরি করেন। হুইপ নিজান জানান, থাইল্যান্ডে চিকিৎসাধীন এক যোদ্ধার স্ত্রী তার পঙ্গু স্বামীকে নিয়ে যে গর্ববোধ করেছেন, তা আমাদের জন্য বড় শিক্ষা। প্রশাসনিক জটিলতায় যেন কোনো যোদ্ধার কর্মজীবন বা চিকিৎসা ব্যাহত না হয়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

সংসদীয় কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক। তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই পরবর্তী সময়ে কোনো ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে না জড়াতে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জুলাই আন্দোলনের চেতনা রক্ষায় আমলা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান হুইপের

আপডেট সময় : ০৮:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬