কাতারের উপকূলে নিখোঁজ হওয়া একটি নৌযান থেকে এক কাতারি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযানের সময় ছিটকে আসা শার্পনেলের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, আহত ব্যক্তির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে নিখোঁজ হওয়া নৌযানটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং রবিবার ভোরে সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে এবং কোন সামরিক অভিযানের কারণে এই প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার ঘটনার সঙ্গে এই শার্পনেল আঘাতের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়েও কাতার সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট মন্তব্য করা হয়নি।
রিপোর্টারের নাম 





















