টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ঘুমন্ত চালকের পিকআপ চাপায় মোছা: সাদিয়া বকল (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তিনি ধনবাড়ী পৌর এলাকার বকলবাড়ীর মো. আবু সাঈদ বকলের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ছয়টায় ঢাকাগামী একটি পিকআপের চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশে থাকা সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক জানান, গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রিপোর্টারের নাম 























