ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত, বাস জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার বেলা ৩টার দিকে লোহারদিঘী পাড় পুকুর এলাকার আল মদিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জিন্নাত, জান্নাতি, রেখা, আরাফ, সুমাইয়া, সাব্বির, রিয়াদ, মতি, নাঈম এবং তারেক রয়েছেন। তারা সবাই বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার আডিয়া বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বাসের এক যাত্রী গোলাম মোস্তফা জানান, গাড়িটি আধুনগর এলাকায় আসার পর থেকেই চালক অনিয়ন্ত্রিতভাবে চালাচ্ছিলেন বলে মনে হচ্ছিল। পরে আল মদিনা কমিউনিটি সেন্টারের কিছুটা আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমানে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’র তারিখ পরিবর্তন, আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত, বাস জব্দ

আপডেট সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬