ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সুনামগঞ্জ মেডিকেলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, ৬ষ্ঠ দিনেও একাডেমিক ভবনে তালা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসসহ একাডেমিক কার্যক্রম নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের মূল ফটকে ‘শাটডাউন’ ব্যানার টানিয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় কোনো শিক্ষক বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে পারেননি। শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারা এই সমস্যার সমাধানে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং বৈঠকের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতিসহ অন্যান্যরা। বক্তারা বলেন, যথাযথ ক্লিনিক্যাল ক্লাসের অভাবে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

সুনামগঞ্জ মেডিকেলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, ৬ষ্ঠ দিনেও একাডেমিক ভবনে তালা

আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬