তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতের আধুনিক গবেষণার সঙ্গে দেশের মেধাবী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬’। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি) ও ফিজিকস উইদাউট ফ্রন্টিয়ার্স (পিডব্লিউএফ) যৌথভাবে এই বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। মূলত গবেষণার উপযুক্ত পরিবেশ ও আন্তর্জাতিক মেন্টরশিপের অভাব দূর করতেই এই উদ্যোগ।
তিন মাসব্যাপী এই অনলাইন ইন্টার্নশিপে শিক্ষার্থীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। বিশেষ করে হাই এনার্জি ফিজিকস, কোয়ান্টাম ফিল্ড থিওরি ও স্ট্রিং থিওরির মতো উচ্চতর তাত্ত্বিক বিষয়গুলো এই ইন্টার্নশিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২০ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
রিপোর্টারের নাম 

























