ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দীর্ঘ ৩৪ বছর পর ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে জাবির সিনেট অধিবেশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে দীর্ঘ ৩৪ বছর পর ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে ৪৩তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই সভা শুরু হয়। তবে ছাত্রত্ব না থাকায় জাকসুর ভিপি ও জিএস সভায় অংশ নিতে পারেননি; তাদের পরিবর্তে জাকসুর মনোনীত পাঁচজন প্রতিনিধি এই অধিবেশনে শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করেন।

অধিবেশনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ভাষণ প্রদান করেন এবং পরবর্তীতে কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট পেশ করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি সংশোধিত বাজেট পাস করার প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো সরাসরি সিনেটে তুলে ধরার সুযোগ তৈরি হওয়ায় ক্যাম্পাসে ইতিবাচক আবহ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

দীর্ঘ ৩৪ বছর পর ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে জাবির সিনেট অধিবেশন

আপডেট সময় : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬