ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ডুয়েটে সমাপ্ত হলো দুই দিনব্যাপী বর্ণাঢ্য সিএসই কার্নিভাল

প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন সম্ভাবনা নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেগা ইভেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন, সারা দেশের শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় ১ হাজার ২০০ প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণ এই আয়োজনকে একটি বৃহৎ উৎসবে পরিণত করেছে। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃजनশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এছাড়া বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ডুয়েটে সমাপ্ত হলো দুই দিনব্যাপী বর্ণাঢ্য সিএসই কার্নিভাল

আপডেট সময় : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬