ইরানের সাম্প্রতিক হামলায় বাহরাইনের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় এই রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মুহাররাক গভর্নরেটের একটি আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বাহরাইন এই হামলার কড়া নিন্দা জানিয়ে একে তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ক্ষয়ক্ষতির জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে দেশটি। বাহরাইন সরকারের মতে, এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং এই হামলার বিচার নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে বাহরাইন। তারা চায় আন্তর্জাতিক সম্প্রদায় এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিক এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হোক।
রিপোর্টারের নাম 























