ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

অপতথ্য ও গুজবের ভিড়ে খবরের প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান তথ্যসচিবের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজবের ভিড়ে খবরের প্রকৃত সত্য বা ‘ভেতরের খবর’ খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

সচিব বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ভুল তথ্য ও গুজবে সয়লাব। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, খবরের গভীরে গিয়ে প্রকৃত তথ্য জনসমক্ষে আনা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মের অনেকেই এই পেশায় আসছেন, যা আশাব্যঞ্জক। তবে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং তথ্যের সত্যতা যাচাই করা অপরিহার্য।

তথ্য সচিব আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে কিছু সংবাদ মাধ্যমে যে ভিত্তিহীন খবর আসছে তা দুঃখজনক। যেকোনো খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগ করে তথ্য যাচাই করার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও তিনি এ সময় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

অপতথ্য ও গুজবের ভিড়ে খবরের প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান তথ্যসচিবের

আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬