ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ৭৫ গণমাধ্যমকর্মী

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের পাঁচ জেলাসহ নওগাঁ ও জয়পুরহাটের মোট ৭৫ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১১ জন, জয়পুরহাটের ১১ জন, পঞ্চগড়ের ৭ জন, নীলফামারীর ৫ জন এবং নওগাঁর একজন সাংবাদিক রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্র পরিচালনার অন্যতম অংশীদার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের দুর্দিনে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণে সরকারের এই ধরনের মানবিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ৭৫ গণমাধ্যমকর্মী

আপডেট সময় : ০৮:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬