ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শার্শায় সাংবাদিকের ওপর মাদক কারবারির হামলা, থানায় জিডি

যশোরের শার্শায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক আতিকুজ্জামান রিমু জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তির হামলায় তিনি আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আতিকুজ্জামান রিমু বলেন, বৃহস্পতিবার বিকেলে তিনি শার্শা এলাকায় সংবাদ সংগ্রহে যান। কাজ শেষে ফেরার পথে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আগে থেকে ওত পেতে থাকা আরিকুল ইসলাম নামে এক ব্যক্তি তার গতিরোধ করেন। কোনো ধরনের উসকানি ছাড়াই তিনি রিমুর ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও শারীরিক নির্যাতন চালান।

হামলায় আহত রিমু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় আতিকুজ্জামান রিমু হামলাকারী আরিকুল ইসলামের বিরুদ্ধে শার্শা থানায় একটি জিডি করেছেন। অভিযুক্ত আরিকুল ইসলাম শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, আরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে নিয়ে বিভিন্ন সময় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় সংবাদকর্মীদের প্রতি তিনি ক্ষুব্ধ ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে সাংবাদিক আতিকুজ্জামান রিমুর ওপর এই হামলা চালানো হয়েছে। সাংবাদিক নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ষণাবেক্ষণ কাজে চট্টগ্রাম ও নাটোরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

শার্শায় সাংবাদিকের ওপর মাদক কারবারির হামলা, থানায় জিডি

আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬