সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হক, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান শুভ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌফিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরাজ মাহবুব ইফতি এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিবুর রহমান নির্বাচিত হন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমীন, বারেক কায়সার, হাসিব মাহমুদ শাহ, মুসা আহমেদ, নিলয় মামুন এবং আবির হাকিম। নতুন এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























