ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

প্রযুক্তির দাস নয়, সাংবাদিকদের হতে হবে দক্ষ চালক: মারুফ কামাল খান

তথ্যপ্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক উপাত্ত সরবরাহ করতে পারলেও, সংবাদের পেছনের মানবিক সত্যটি খুঁজে বের করার দায়িত্ব পেশাদার সাংবাদিকদেরই। প্রযুক্তির ওপর অতিনির্ভর না হয়ে বরং একে দক্ষতার সঙ্গে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন অভিজ্ঞ সাংবাদিক ও সম্পাদক মারুফ কামাল খান। শনিবার পিআইবি আয়োজিত ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেকিং’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) ভুক্ত সংবাদমাধ্যমের কর্মীদের জন্য আয়োজিত এই কর্মশালায় তিনি বলেন, এআই বর্তমানে সংবাদকক্ষের কাজের ধরণ বদলে দিচ্ছে। এটি তথ্য বিশ্লেষণ ও কনটেন্ট তৈরিতে দ্রুতগতি আনলেও মানুষের মেধা, বিবেক এবং মানবিক মূল্যবোধের বিকল্প হতে পারে না। সাংবাদিকদের মনে রাখতে হবে, প্রযুক্তি কেবল একটি শক্তিশালী সহায়ক হাতিয়ার মাত্র।

বর্তমান সময়ে ‘ভুয়া খবর’ বা অপতথ্যকে সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মারুফ কামাল খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই বাস্তবতায় তথ্যের সঠিকতা যাচাই বা ফ্যাক্টচেকিং এখন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত ও নৈতিক দায়িত্ব। পাঠকদের আস্থা ধরে রাখতে প্রতিটি সংবাদ প্রকাশের আগে তার সত্যতা শতভাগ নিশ্চিত হওয়া জরুরি। দুই দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

প্রযুক্তির দাস নয়, সাংবাদিকদের হতে হবে দক্ষ চালক: মারুফ কামাল খান

আপডেট সময় : ০৯:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬