ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ: ব্রাহ্মণপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের অনুমতি ছাড়া বিদেশ গমনের বিষয়ে তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৮ জুন কুমিল্লা জেলা প্রশাসকের স্বাক্ষরিত এই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম গত ২৯ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করেন। তার পাসপোর্টের ইমিগ্রেশন সিল থেকে এই তথ্য প্রমাণিত হয়েছে। তবে, এই সময়ে বিদেশ গমনের জন্য তার কোনো অনুমোদনের আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ের সংরক্ষিত নথিতে পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিনা অনুমতিতে সৌদি আরব গমনের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জনপ্রতিনিধিদের দেশের বাইরে গমন করতে হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। চেয়ারম্যান জহিরুল ইসলাম এই নির্দেশনা অমান্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ: ব্রাহ্মণপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬