ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে আসাদুজ্জামান আসাদ বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন। শনিবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক রাশেদুর রহমান রাসেল। উল্লেখ্য, সাতটি পদের মধ্যে চারটিতে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

নির্বাচন কমিশনার জানান, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে রাজশাহীর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬