ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়ার জেরে হত্যাকাণ্ড: পূর্ববিরোধের সন্দেহ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হারুন মাতবরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকারই স্থায়ী বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে আবু তাহেরের বসতঘরে পরপর দুটি ঢিল ছোড়া হয়। শব্দ শুনে তিনি এবং তার ছেলে মোহাম্মদ তারেক ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় প্রতিবেশী নুর হোছেনের ছেলে মোহাম্মদ সিফাতকে (২৭) দেখতে পেয়ে ঢিল ছোড়ার বিষয়ে প্রশ্ন করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ উঠেছে, সংঘর্ষের একপর্যায়ে সিফাত ধারালো কিরিচ দিয়ে আবু তাহেরের বাঁ হাতে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিফাতের বিরুদ্ধে এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সালিশে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। এরপর থেকেই আবু তাহেরের সঙ্গে তার বিরোধ চলছিল। স্থানীয়দের ধারণা, সেই পূর্ববিরোধই এই হত্যাকাণ্ডের পেছনে মূল ভূমিকা রেখেছে।

নিহতের ছেলে মোহাম্মদ তারেক অভিযোগ করেন, ঘটনার সময় সিফাত একা ছিল না, তার সঙ্গে আরও কয়েকজন ছিল। হামলার পর তারা অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়ার জেরে হত্যাকাণ্ড: পূর্ববিরোধের সন্দেহ

আপডেট সময় : ০৩:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬