জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় আপন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের নামাপাড়া এলাকার একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আপন ওই এলাকার ফকির আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আপন তার চাচার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পাওয়ায় স্বজনরা ঘরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মরদেহটি উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
রিপোর্টারের নাম 

























