ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে গুলি: ১২ জনের বিরুদ্ধে মামলা, সংকটাপন্ন স্কুলছাত্র ঢামেকে

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে সশস্ত্র হামলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ ১২ বছর বয়সী স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করেছে।

আহত স্কুলছাত্র প্রেমের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। কুমিল্লা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার ফুসফুসের কাছাকাছি অবস্থান করছে, যা বের করা বেশ ঝুঁকিপূর্ণ। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নগরীর কাঁটাবিল এলাকায় নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচিতে একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত হন। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী ভুক্তভোগী পরিবারকে সমবেদনা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে গুলি: ১২ জনের বিরুদ্ধে মামলা, সংকটাপন্ন স্কুলছাত্র ঢামেকে

আপডেট সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬