ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে মুঈন (১৫) নামে এক নবম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গরিলাবাড়ী পাথরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুঈন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং তার পরিবার টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করে।

স্থানীয়রা জানান, সকালে আট বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে নামে। সাতজন নিরাপদে তীরে উঠে আসতে পারলেও মুঈন পানির স্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে খবর পেয়ে টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

ফায়ার সার্ভিসের দলনেতা মোস্তফা কামাল জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। দুইজন ডুবুরিসহ মোট চারজন সদস্য নদীতে তল্লাশি চালাচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলবে, তবে সন্ধান না পাওয়া গেলে পরদিন পুনরায় অভিযান চালানো হবে। এই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে রেকর্ড ভাঙা দান, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬