ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

‘শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করতে হবে’, শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং নকলমুক্ত পরীক্ষা আয়োজনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রতিটি ছাত্রকে নিজের সন্তানের মতো করে বিবেচনা করতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখেন না, সেখানে তাদের শিক্ষকতা করার কোনো অধিকার নেই। শুক্রবার দিনাজপুরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, আসন্ন পাবলিক পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও কেন্দ্র সচিবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং কেন্দ্র সচিবদের সরাসরি মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষার মান উন্নয়ন এবং একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠন করা।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী আটটি জেলার কেন্দ্র সচিবদের সঙ্গে পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করতে হবে’, শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

আপডেট সময় : ০৭:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬