ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর রংপুরকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গঙ্গাচড়া জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলে ‘শুভেন্দু দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেওয়া হয়। মানববন্ধন শেষে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শামসুদ্দিন আহমেদ বলেন, ১৮৮২ সাল থেকে অল্পসংখ্যক জায়নবাদী ফিলিস্তিনে এসে পরে তা দখল করে নেয়। আমরা আশঙ্কা করছি, একইভাবে রংপুরে হিন্দুদের পুশিং করে এই অঞ্চল দখলের চেষ্টা চলছে। তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, রংপুরের মানুষ তাদের ভূমি, মর্যাদা ও অবস্থানে কোনো ছাড় দেবে না।

আন্দোলনের আরেক নেতা সাহেব আলী গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রাম মন্দির নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, কারণ বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। মুফতি মাওলানা আমান উল্লাহ বলেন, রংপুর দখলের স্বপ্ন দেখার আগে মানচিত্রটা আরেকবার দেখে নেওয়া দরকার। রংপুর শূন্য জায়গা নয়, এখানে মানুষ আছে, ইতিহাস আছে এবং দেশের প্রতি ভালোবাসা আছে। তিনি দিবাস্বপ্ন না দেখে বাস্তবতা বোঝার আহ্বান জানান।

কর্মসূচির আয়োজক তৌহিদি জনতা জানায়, জাতীয় স্বার্থ, আঞ্চলিক মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে জনমত গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা গঙ্গাচড়া জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ষণাবেক্ষণ কাজে চট্টগ্রাম ও নাটোরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬