মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোরে সীমান্তের ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা সীমান্তে অবস্থান নিলে তারা নো ম্যানস ল্যান্ডে আটকা পড়ে। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, এটি মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের চতুর্থবারের মতো পুশইন করার অপচেষ্টা। এছাড়া জেলার কাজীপুর-শেওড়াতলা সীমান্ত দিয়েও অনুরূপ একটি ঘটনার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।
রিপোর্টারের নাম 




















